Ticker

5/recent/ticker-posts

বাংলা দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক আলোচনা, part one










বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার কৌশল:

ভাষার শব্দ মনে রাখার কৌশল:
১. পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ গীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা,আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন।
ব্যাখ্যা: গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।
২. ফরাসি শব্দ মনে রাখার কৌশলঃ বাংলা শব্দ ভান্ডারে বহু ফরাসি শব্দ আছে যা এই উপমহাদেশে ফরাসিদের আগমন এবং তাদের ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের চমৎকার ছড়াটির মাধ্যমে ফরাসি শব্দ মনে রাখা যায়।
ফরাসিরা কার্তুজ কাটে
কুপন নিয়ে যায় রেস্তোরাঁয়
সেমিজ ঘরে পাতি পাতি
ডিপোতে সব বাস রয়।
ব্যাখ্যা: কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ আঁশ ওলন্দাজ শেমিজ পাতি-এগুলো ফরাসি শব্দ।
৩. ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশলঃ বহু শব্দ ওলন্দাজ ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের ছড়াটির মাধ্যমে ওলন্দাজ শব্দ মনে রাখা যেতে পারে।
ওলন্দাজদের তাস খেলতে
লাগে ইস্কাপন
আরো লাগে টেক্কা তুরুপ
হরতন ও রুইতন।
ব্যাখ্যা: ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন ও রুইতন।
৪. তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ সুলতান দারোগার বাবা আলখেল্লা পরে বেগম রহিমা খাতুন ও চাকরকে সাথে নিয়ে শিকারে গেলেন। তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা বাবুর্চি এবং কুলির লাশ পড়লে সাজা ভোগ শেষে মুচলেকা দিয়ে জনগনের বারুদ নেভালেন।
ব্যাখ্যা: বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন ,বেগম, আলখেল্লা ইত্যাদি তুর্কি শব্দ।
৫. গুজরাটি শব্দ মনে রাখার কৌশলঃ গুজরাটিরা দামি খদ্দর পরে হরতাল করে। ব্যাখ্যা: খদ্দর এবং হরতাল গুজরাটি শব্দ।
৬. পাঞ্জাবী শব্দ মনে রাখার কৌশলঃ শিখ তারকাদের কাছে পাঞ্জাবীর চাহিদা বেশি। ব্যাখ্যা: তারকা, পাঞ্জাবী।
৭. চীনা শব্দ মনে রাখার কৌশলঃ চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার। ব্যাখ্যা: চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।
৮. বার্ম শব্দ মনে রাখার কৌশলঃ বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় পোষাক। ব্যাখ্যা: লুঙ্গি, ফুঙ্গি
৯. জাপানি শব্দ মনে রাখার কৌশলঃ হাসনাহেনা ক্যারাটে ও জুডো শিখতে রোজ রিকসায় যায়। ব্যাখ্যা: হাসনাহেনা, ক্যারাটে, জুডো, রিকসায়
১০. ফারসি শব্দ মনে রাখার কৌশলঃ নিচের ছড়ার মাধ্যমে ফারসি শব্দ মনে রাখা যেতে পারে। সবগুলোই ফারসি শব্দ।
খোদা গুনাহ দোজখ নামাজ পয়গম্বর
কারখান চশমা তারিখ তোষক দফতর।
রোজা ফেরেস্তা ভেস্ত দোকান দরবার
আমদানি রফতানি জিন্দা জানোয়ার।
নালিশ বাদশাহ বান্দা দৌলাত
বেগম মেথর নমুনা দস্তখত।
১১. আরবি শব্দ মনে রখার কৌশলঃ নিচের ছড়ার মাধ্যমে আরবি শব্দ মনে রাখা যেতে পারে। সবগুলোই আরবি শব্দ।
আল্লাহ ইসলাম ওজু গোসল কুরআন
হজ্জ যাকাত হারাম হালাল ঈমান।
মোক্তার রায় জাহান্নাম খারিজ আদালত
আলেম এলেম গায়েব কেচ্ছা কিয়ামত।
ঈদ উকিল ওজর এজলাস ইসনান
কলম কানুন নগদ বাকি লোকসান।

উপরের কৌশল গুলোর মাধ্যমে আপনি বাংলা ভাষার বিভিন্ন উতস বা ভাষা থেকে আগত শব্দগুলো মনে রাখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু শব্দ প্রায় রিপিট হয়। তাই রিপিট হওয়া শব্দ গুলোর প্রতি জোর দিন এবং বেশি বেশি অনুশিলন করুন। এই পোস্ট টি যদি ভাল লাগে তাহলে শেয়ার করে আপনার ফেসবুক এর টাইমলাইনে রাখতে পারেন। – ধন্যবাদ।

. অন্যান্য ভাষার শব্দ
(১) গুজরাটি : খদ্দর, হরতাল ইত্যাদি।
(২) পাঞ্জাবি : চাহিদা, শিখ ইত্যাদি।
(৩) তুর্কি : চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
(৪) চিনা : চা, চিনি ইত্যাদি।
(৫) মায়ানমার (বার্মিজ) : ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি।
(৬) জাপানি : রিক্সা, হারিকিরি ইত্যাদি। (bangla 2nd paper)


মিশ্র শব্দ :কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন – রাজা-বাদশা (তৎসম+ফারসি), হাট-বাজার (বাংলা+ফারসি), হেড-মৌলভি (ইংরেজি+ফারসি), হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম), ডাক্তার-খানা (ইংরেজি+ফারসি), পকেট-মার (ইংরেজি+বাংলা), চৌ-হদ্দি (ফারসি+আরবি) ইত্যাদি।
পারিভাষিক শব্দ : বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। উদাহরণ : অম্লজান- hydrogen; উদযান-hydrogen; নথি-file; প্রশিক্ষণ-training; ব্যবস্থাপক-manager; বেতার-radio;; মহাব্যবস্থাপক- general manager; সচিব-secretary; স্নাতক-graduate; স্নাতোকোত্তর- post graduate; সমাপ্তি-final;  সাময়িকী- periodical; সমীকরণ- equation ইত্যাদি। (বাংলা ২য় পত্র)

জ্ঞাতব্য : বাংলা ভাষার শব্দসম্ভার দেশি, বিদেশি, সংস্কৃত- যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, বাংলা থেকে আলাদা করে এদের কথা চিন্তা করা যায় না। যেমন-টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা সৃষ্টি নিষ্প্রয়োজন।

এই অধ্যায়ের MCQ:





(জব পরীক্ষার বাংলা এবং বাংলা ২ য় পত্র)

Post a Comment

0 Comments